বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাকসু নেতাদের শ্রদ্ধা

২৩ মার্চ ২০১৯, ০৩:০৮ PM

© সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত নোতারা। শনিবার দুপুরে ডাকসুর প্রথম কার্যকরী সভা শেষে ডাকসু নেতারা ৩২ নম্বরে গিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন ডাকসু নেতারা।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দায়িত্ব গ্রহণ করেন ভিপি নুরুল হক নুর’সহ নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকসু ভবনে ডাকসুর প্রথম কার্যকরী সভায় কমিটির সদস্যরা অংশ নেন। এর মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর ফের সচল হলো ডাকসু।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ দেওয়ার প্রস্তাব ছাত্রলীগের, ভিপির না

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬