প্রথম দিনেই ডাকসু নেতাদের লালকার্ড

২৩ মার্চ ২০১৯, ০২:১৩ PM

© ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর নতুন করে সচল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার কার্যকরী সভার মধ্য দিয়ে শুরু হয় ডাকসুর কার্যকারিতা। এদিকে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি লাল কার্ড প্রদর্শন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট ও সম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।

শনিবার বেলা ১১ টার দিকে নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন তারা। এ কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৌত্রি, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বেলা সোয়া ১২ টার দিকে ডাকসুর কার্যকরী সভা শেষ হলে এসময় তারা নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ডাকসু ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৪৩ হাজার ২৫৬ শিক্ষার্থী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ছাত্রী ভোটারের সংখ্যা ১৬ হাজার ৩১২ জন এবং ছাত্র ভোটারের সংখ্যা ২৬ হাজার ৯৪৪ জন।

নির্বাচনের দিন দুপুরে ভোট কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেয় বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট। এদিকে ছাত্রদলও তাদের সঙ্গে সহমত পোষণ করে নির্বাচন বর্জন করে। আর তারপর থেকে শুরু হয় পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন।

সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
কুবিতে সিন্ডিকেট সভাসহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে চাপ দ…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির মসজিদ সংস্কারে দুই লাখ ৩৫ হাজার ডলার অনুদান দেবে যুক্…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩১ মার্চ ২০২৬
শুধু ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসরায়েলে আইন পাস…
  • ৩১ মার্চ ২০২৬
দেশের ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস চাচ্ছে: শিক্ষামন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence