ডিইউডিএস আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় বঙ্গবন্ধু হল চ্যাম্পিয়ন

২০ মার্চ ২০১৯, ০৬:৩৯ PM
ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং ক্লাব। আর এতে রানার্স আপ হয়েছে ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাব। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন।

ডিইউডিএস’র সভাপতি রাকিব সিরাজীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি, ডিইউডিএস’র মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ডাকসুর নব-নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

 

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬