ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে শিবলী রুবাইয়াতুল ইসলামকে মনোনয়ন

১৯ মার্চ ২০১৯, ০৫:০২ PM
শিবলী রুবাইয়াতুল ইসলাম

শিবলী রুবাইয়াতুল ইসলাম © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে ডাকসু-২০১৯ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনও। 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের ৬(১) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই মনোনয়ন প্রদান করেছেন। বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, আগামী ২৩ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রথম কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ডাকসুর প্রথম কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট অডিটোরিয়াম। তাছাড়া হলগুলোর সভা স্ব স্ব হল সংসদ রুমে অনুষ্ঠিত হবে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় হয়।

সভায় ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত কার্যকর পরিষদের সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বভার গ্রহণসহ পরবর্তী কার্যক্রম বিষয়ে আলোচনা হবে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬