ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়ায় ছাত্রলীগ সব প্যানেলে জেতেনি: শোভন

১৯ মার্চ ২০১৯, ০২:৩৩ PM

© সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, প্রতিটি নির্বাচনেই কিছু সমস্যা থাকে। তবে ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে। না হলে ছাত্রলীগ সব প্যানেলই জয়ী হতো বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শোভন বলেন, ‘নির্বাচনে অনেক ঘটনা ঘটলেও সর্বোপরি নির্বাচন সুষ্ঠু হয়েছে। সব নির্বাচনেই কিছু না কিছু ঘটে। কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ বন্ধ ছিল, তা পুনরায় গ্রহণ করা হয়েছে। রোকেয়া হলেও নতুন করে ভোট গ্রহণ করা হয়। বেশি ঝামেলা হলে ছাত্রলীগ সব প্যানেলই জয়ী হতো। সেটা না হওয়ার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’ এসময় এখনও ক্যাম্পাসে পরিবেশ শান্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আগে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রক্ত ঝরতো, লাশ পড়তো উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি বলেন, সেই পরিবেশ এখন আর নেই। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করুক, ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে চলুক- এটাই আমরা চাই।

এসময় ফের ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের জন্য তাদের সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখতে হবে। ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করলে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে। নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করতে আন্দোলনকারীদের প্রতি আহবান জানান তিনি।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬