ডাকসুর পুনঃতফসিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৯ মার্চ ২০১৯, ১২:৩৮ PM
ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি

ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল প্রত্যাখান করে ও পুনঃতফসিলের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যন্টিন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ছাত্রদলের প্যানেল থেকে ডাকসু নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খন্দকার আনিছুর রহমান (অনিক), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী খোরশেদ আলম সোহেলসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

এসময় মোস্তাফিজুর রহমান বলেন, ‘১১ মার্চের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচনকে কলঙ্কিত করেছে। এই কলঙ্কিত নির্বাচনের সাথে ভিসি জড়িত। ১১ মার্চে কোন নির্বাচন হয়নি, ছাত্রলীগের ভোট জালিয়াতি হয়েছে।’

তিনি অারো বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল এই নির্বাচন প্রত্যাখান করেছে। যারা এই কারচুপির নির্বাচনের সাথে জড়িত তাদের পদত্যাগের দাবি জানাচ্ছি, শাস্তির অাওতায় অানার দাবি জানাচ্ছি। এই নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করছি।’

বিক্ষোভ থেকে ‘দে দে অাগুন দে, দালাল ভিসির গদিতে’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি অান্দোলন’, ‘অামরা শক্তি অামরা বল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘প্রহাসনের নির্বাচন, বাতিল কর করতে হবে’, ‘দিবারাত্রির নির্বাচন, ছাত্রদল মানে না’সহ নানান স্লোগান দেওয়া হচ্ছে।

স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬