মানববন্ধনে ঢাবি শিক্ষার্থীরা

পাহাড় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে

১৯ মার্চ ২০১৯, ১২:২৩ PM
রাঙামাটিতে বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রাঙামাটিতে বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার ৯ কিলোমিটার নামক স্থানে উপজেলা নির্বাচনে দায়িত্বরত পোলিং অফিসারসহ সংশ্লিষ্টদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পার্বত্য চট্টগাম নিয়ে চিন্তিত শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানবন্ধনে লিখিত বক্তব্যে মিনহাজ মুরশীদ বলেন, ‘রাঙামাটির সীমান্তবর্তী এলাকা সাজেক থেকে নির্বাচনী কার্যক্রম শেষে ফিরতি পথে নির্বাচনী দায়িত্বরত অফিসারসহ অন্যদের গাড়িতে হামলা করেছে পাহাড়ের সন্ত্রাসীরা। এ অনেকে হতাহত হয়েছেন। এভাবে বছরের পর বছর ধরে পাহাড়ের সন্ত্রাসীদের দ্বারা সাধারণ মানুষের জীবন ঝুঁকি, হুমকি, খুনের মুখে।

তিনি অারো বলেন, সরকার যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে উন্নত বিশ্বের স্বপ্ন দেখছে, পাহাড় তখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশ সরকারের উচিৎ, পাহাড়ের এসব সন্ত্রাসী কার্যক্রমের উপর জিরো টলারেন্স ঘোষনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, সাদিক কাইয়ুম, ইরফান, নাইম, দিদার, ইমতিয়াজ সহ প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগ: আন্দোলন
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬