ঢাবির সংস্কৃত বিভাগের নবীনবরণ

১৮ মার্চ ২০১৯, ০৫:২৪ PM
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। © ঢাবি জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংস্কৃত বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারপার্সন নমিতা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিভাগের শিক্ষক ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার। পরে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সংস্কৃত সাহিত্যের যে শক্তি আছে তা একটি সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও বরেণ্য শিক্ষকদের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধারণ করে নবীনদের দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।

পাকিস্তান বৈঠকের পর ট্রাম্পের নীরবতা কি ‘ভয়াবহ বার্তা’ দিচ্…
  • ১২ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশের সীমান্ত
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
দুই বছরের জন্য নিষিদ্ধ সেই মাবিয়া
  • ১২ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তিতে রাবিতে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘…
  • ১২ এপ্রিল ২০২৬
কেউ ভ্যাকসিন না দিলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ
  • ১২ এপ্রিল ২০২৬
close