অসুস্থ ঢাবির প্রো-ভিসিকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে

১৭ মার্চ ২০১৯, ০৯:৩১ AM
এয়ার অ্যাম্বুলেন্স ওঠানো হচ্ছে  (শিক্ষা) নাসরিন আহমদকে 

এয়ার অ্যাম্বুলেন্স ওঠানো হচ্ছে (শিক্ষা) নাসরিন আহমদকে  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদকে গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ত্যাগ করে। তিনি নিউমোনিয়ায় ভুগছেন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদ নিউমোনিয়ায় ভুগছেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ডাক্তারের পরামর্শে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানান, মাননীয় উপ-উপাচার্যকে গুরুতর অসুস্থ। এ অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে ‍যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই উনার জন্য দোয়া করবেন।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬