আপনার মাঝে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই: প্রধানমন্ত্রীকে নুর

১৬ মার্চ ২০১৯, ০৬:১০ PM
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নুর

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নুর © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি খুঁজে পান বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ও কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর। গণভবনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই।’ এ সময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন নুর। পরে প্রধানমন্ত্রী তাকে পাশে বসান।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বক্তব্যে এসব কথা বলেন। নূরুল হক নূর তার বক্তব্যে প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের দাবি জানান।

ডাকসু ভিপির বক্তব্য দেয়ার পর আমন্ত্রিত নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এর আগে বক্তব্য রাখেন ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল ছাত্র সংসদের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকরাও বক্তব্য রাখেন।

শনিবার বেলা ২টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসতে শুরু করেন ডাকসু ও হল সংসদের নির্বাচিতরা। বিশ্ববিদ্যালয়ের ১১টি বাসে তারা গণভবনে পৌঁছান। সবার শেষে বেলা ৩টার দিকে একটি প্রাইভেটকারে গণভবনে পৌঁছান ডাকসু ভিপি নুরুল হক নুর। ওই গাড়িতে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

 

 

 

প্রধানমন্ত্রীর চেহারায় নিজের মায়ের প্রতিচ্ছবি দেখতে পান নূরুল হক নূর। শনিবার তিনি বলেন, ছোট বেলায় আমি মাকে হারিয়েছি। আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই। তখন প্রধানমন্ত্রী তাকে পাশে বসান। তখন নূরুল হক নূর প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।

 

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬