ঢাবিতে বিশ্বায়নের উপর দু’দিনব্যাপী সম্মেলন

১৬ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দের একাংশ।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দের একাংশ। © ঢাবি জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজ কল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট এবং ‘বাংলাদেশ কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশনের যৌথ উদ্যোগে ‘Globalization of Social Work Education, Practice and Social Policy in South Asian Region’ শীর্ষক ২দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপ্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং বাংলাদেশ কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা আখতার এবং অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সমাপনী অনুষ্ঠানের পূর্বে সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন সেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, ড. মো. আবদুর রহিম খান, অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক মো. আতিকুর রহমান প্রমুখ।

এই সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ১৪ মার্চ ২০১৯ এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬