গণভবনে গেলেন নুর, যাবেন শোভনও

১৬ মার্চ ২০১৯, ০৩:২৮ PM

© সংগৃহীত

গণভবনে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ও কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর। তার সঙ্গে আছেন ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে অনশনকারী ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনও যাচ্ছেন গণভবনে।

শনিবার দুপুরে নুর নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসুর বিজয়ী নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।

এর আগে নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।’

এদিকে ডাকসুর নবনির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন যাবো।’

নুরের সঙ্গে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও যাচ্ছেন। এছাড়া ডাকসুর জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের প্যানেলের জয়ীরা সবাই যাচ্ছেন গণভবনে। ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়লাভ করেছে ছাত্রলীগের প্যানেল।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নবনির্বাচিত নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এর আগে শুক্রবার দুপুরে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমি আন্দোলনকারী ভাই-বোনদের সঙ্গে কথা বলে এবং যারা এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের সঙ্গে কথা বলে ফাইনাল ডিসিশন নেবো। কারণ তারা যদি সম্মতি না দেয়, তাহলে তো আমি যেতে পারবো না। আশা করি, তারা হয়তো সম্মতি দেবে।’

প্রসঙ্গত, হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন আজ গণভবনে যাবেন। এর পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনের সঙ্গে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতা গণভবনে যাচ্ছেন।

ট্যাগ: ডাকসু
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬