আজ গণভবনে যাচ্ছেন নুর, রাব্বানী, সাদ্দামরা

১৬ মার্চ ২০১৯, ১১:৪৯ AM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে আজ শনিবার গণভবনে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ভিপি পদে নির্বাচিত কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর। বিকাল ৪টায় ভিপি নুরের নেতৃত্বে ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিরা গণভবনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অংশ নেবেন।

এ বিষয়ে শুক্রবার রাতে ভিপি নুরুল হক নুর বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ডাকসুর নির্বাচিতদের আমন্ত্রণ জানিয়েছেন। আমি মনে করি, আমদের যাওয়া উচিৎ। আমরা গণভবনে যাচ্ছি।’

নুরের সঙ্গে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও যাচ্ছেন। এছাড়া ডাকসুর জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের প্যানেলের জয়ীরা সবাই যাচ্ছেন গণভবনে। ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়লাভ করেছে ছাত্রলীগের প্যানেল।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নবনির্বাচিত নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এর আগে শুক্রবার দুপুরে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমি আন্দোলনকারী ভাই-বোনদের সঙ্গে কথা বলে এবং যারা এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের সঙ্গে কথা বলে ফাইনাল ডিসিশন নেবো। কারণ তারা যদি সম্মতি না দেয়, তাহলে তো আমি যেতে পারবো না। আশা করি, তারা হয়তো সম্মতি দেবে।’

ডাকসুর নবনির্বাচিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেছেন, ‘ডাকসু ও হল সংসদে আমরা যারা নির্বাচিত হয়েছি, তাদের মাননীয় প্রধানমন্ত্রী চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার বিকেল ৪টায় আমারা গণভবনে যাবো। এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের। আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি আগামী দিনে শিক্ষার্থীদের যেকোন সমস্যার সমাধানে আমরা প্রধানমন্ত্রীকে পাশে পাবো।’

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬