এবার রোকেয়া হলের অফিসে তালা ঝুলিয়েছে ছাত্রীরা

১৬ মার্চ ২০১৯, ১২:৪৯ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ছাত্র সংসদে পুন:নির্বাচন এবং প্র‌ভো‌স্ট জিনাত হুদা পদত্যাগসহ চার দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেয়া এ আল্টিমেটাম শেষ হয়েছে শুক্রবার রাত ১০টায়। এদিকে, বেঁধে দেয়া এ সময়ের মধ্যে দাবি আদায় না হওয়াতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন অন্দোলনকারী ছাত্রীরা।

এরই অংশ হিসেবে শুক্রবার রাত ১১টার দিকে তারা হল অফিসের প্রতিটি ফটকে তালা ঝুলিয়েছে। একই সঙ্গে হলের সব ধরণের প্রশাসনিক কার্যক্রম অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে তারা জানিয়েছে। যতক্ষণ না নতুন প্রভোস্ট নিয়োগ করা হবে ততক্ষণ এ তালা ঝুলবে বলে জানায় তারা।

এ ব্যাপারে আন্দোলনকারী ছাত্রী শ্রবণা শফিক দীপ্তি‎ বলেন, আমাদের আল্টিমেটাম শেষ হয়েছে, এর মধ্যে প্রভোস্ট ম্যাম পদত্যাগ করেননি। তাই মেয়েরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে হলের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। এজন্য হল অফিসের প্রত্যেকটি ফটকে তালা দিয়ে দেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত নতুন প্রভোস্ট না নিয়োগ করা হয় তালা খুলা হবেনা।

ওই হলের ছাত্রী মৌসুমী বলেন, আমাদের আল্টিমেটাম শেষ হয়ে গেছে। আমাদের দাবি পূরণ হয়নি। তাই আমরা হল প্রভোস্টকে অবাঞ্চিত ঘোষণা করে সবাই মিলে হল অফিসে তালা মেরে রেখেছি। যখন নতুন প্রভোস্ট আসলে আমরা তার কাছে চাবি হস্তান্তর করব। 

জানা যায়, বুধবার রাতে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনঃনির্বাচন, হল প্রভোস্টের পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার ও আন্দোলনকারীদের নিরাপত্তার দাবিতে হলের প্রধান ফটকে আমরণ অনশনে বসেন ৫ শিক্ষার্থী। এদের মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চারজন প্রার্থী ছিলেন।

অনশনকারীরা হলেন-উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সায়েদা আফরিন, একই বিভাগের জয়ন্তী রেজা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শ্রবণা শফিক দীপ্তি, ইসলামিক স্টাডিজ বিভাগের রাফিয়া সুলতানা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রমি খিশা।

রাফিয়া সুলতানা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে রোকেয়া হল সংসদে সহ-সভাপতি (ভিপি); সায়েদা আফরিন বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে হল সংসদে সহ-সাধারণ সম্পাদক (এজিএস), শ্রবণা শফিক দীপ্তি স্বতন্ত্র জোট থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে আর প্রমি খিশা হল সংসদে সদস্যপদে ছাত্র ফেডারেশনের প্রার্থী ছিলেন। জয়ন্তী রেজা প্রার্থী ছিলেন না।

অনশনকারীদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তারা আন্দোলনে নামেন। কিন্তু হল প্রশাসন তাদের দাবি মেনে না নেওয়ায়, আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছেন। রোকেয়া হলের ওই পাঁচ শিক্ষার্থী হল সংসদের পুনঃনির্বাচন ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ, ভোটে কারচুপির প্রতিবাদে আন্দোলনকারীদের নিরাপত্তা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

পরে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী, রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদাসহ আবাসিক শিক্ষকরা সেখানে উপস্থিত হন। তবে তাদের কাছ থেকে আশানুরূপ কোন প্রতিশ্রুতি না পাওয়া ছাত্রীরা বিক্ষোভ করতে থাকেন। তবে রাত ১০টার দিকে অনশনকারী দুইজন অসুস্থ হয়ে পড়াতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে তাদের কর্মসূচি স্থগিত করেন। শুক্রবার রাত পর্যন্ত স্থগিত করা হয়েছিল তাদের এ অনশন কর্মসূচি।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬