বঙ্গবন্ধু’র ৯৯তম জন্মবার্ষিকী রবিবার, ঢাবিতে নানা কর্মসূচি

১৫ মার্চ ২০১৯, ০৪:৪৭ PM

© লোগো

আগামী রবিবার (১৭ মার্চ) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯। যথাযথভাবে দিবসটি উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি অনুযায়ী, রবিবার সকাল ৭টায় প্রো-উপাচার্য (শিক্ষা), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডিন, প্রাধ্যক্ষ, প্রক্টর, ওয়ার্ডেন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানবৃন্দ উপাচার্য ভবনে জমায়েত হয়ে সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করবেন। সকাল সাড়ে ১০টায় উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ আবাসিক হল/হোস্টেলসমূহের মসজিদ/উপাসনালয়ে দোয়া/প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীত বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে, রবিবার সকাল ১০টায় চারুকলা অনুষদের আয়োজনে টিএসসির ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মোট তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: গ্রুপ-ক (প্লে-গ্রুপ থেকে ৩য় শ্রেণি পর্যন্ত), গ্রুপ-খ (৪র্থ শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত) এবং গ্রুপ-গ (৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত)। প্রতিযোগীদের বয়স বা শ্রেণি যাচাইয়ের জন্য স্কুলের পরিচয়পত্র ও এর একটি সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে। কর্তৃপক্ষ ছবি আঁকার কাগজ সরবরাহ করবে; অন্যান্য উপকরণ নিজেদের নিয়ে আসতে হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রত্যেক গ্রুপে শ্রেষ্ঠ ১০টি হিসেবে মোট ৩০টি পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল ও কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নীলক্ষেত উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকাসমূহের শিশুরা অংশগ্রহণ করতে পারবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬