ছাত্ররা না চাইলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারব না: নুর

১৫ মার্চ ২০১৯, ০৪:১০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ভিপি পদে নির্বাচিত কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থী ও নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তারা চাইলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবো। এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন। শনিবার বিজয়ী নেতারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানা যায়।

শুক্রবার দুপুরে পুনঃনির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে অনশনে থাকা প্রার্থীদের দেখতে আসেন নুর। এসময় সাংবাদিকরা তার কাছে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন তিনি।

নুর বলেন, অনিয়ম ও কারচুপির পরেও নির্বাচনে বিজয়ীদের প্রধানমন্ত্রী চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। এখন সেটা সকলকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি একা বললে হবে না, এখানে আরো অনেকে রয়েছে যারা স্বতন্ত্রভাবে মেয়েদের হলে নির্বাচিত হয়েছে। স্বতন্ত্র প্যানেলগুলো রয়েছে। তাদের সঙ্গে কথা বলে এরপর সিদ্ধান্ত জানাতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্টের সর্বোচ্চ ব্যক্তি। বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও তার দায়িত্ব রয়েছে। আমাদের ছাত্রদের সমস্যা, ছাত্ররা পুনঃনির্বাচন চায়। তো পজেটিভভাবে আমি যাওয়ার পক্ষে। যেন আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি। তবে আমি আমার আন্দোলনকারী ভাই বোনদের সঙ্গে কথা বলে এবং যারা এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের সঙ্গে কথা বলে ফাইনাল ডিসিশন নেব। কারণ তারা যদি রাজি না হয়, তাহলে আমি যেতে পারবো না। আমি আশা করি, তারা হয়তো রাজি হবে।

এসময় কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর আরও বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নামে সন্ত্রাসীদের হাতে বার বার রক্তাক্ত হয়েছি। তখন আমার এ ভাই বোনরাই আমার পক্ষে দাঁড়িয়েছে। সুতরাং তারা না চাইলে দায়িত্ব গ্রহণ কিংবা দেখা করতে যাওয়ার প্রশ্নই উঠে না।

তিনি বলেন, আমার ব্যক্তি ইমেজকে নষ্ট করার জন্য ও সাধারণ ছাত্র ছাত্রীদের বিভ্রান্ত করার জন্য নানা কিছু ছড়ানো হচ্ছে। আমি আগেও বলছি এখনো বলছি আমি আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে আমি এখন কোনভাবেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। আমি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। এ পরিষদের পক্ষ হতে আমি ডাকসুতে নির্বাচন করেছি। সুতরাং এখানে বিভ্রান্তির কোন সুযোগ নেই। আমি আগে ছাত্রলীগ করেছি। আমার মনে হয়েছে ছাত্রলীগ থেকে কিছু কাজ আমার নৈতিকতায় সায় দেয় না। সেজন্য আমি ছাত্রলীগের রাজনীতিততে নিষ্ক্রিয় হয়ে গেছি

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ভিপি পদে জয়ী নুরুল হক নুরসহ নির্বাচিত সকল ছাত্রনেতা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন।

 এ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সম্পাদকীয় একটি পদ ছাড়া ডাকসুর ২৫টি পদের ২৩টিতে জয় লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে ভিপি পদে নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ঢাবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুল হক নুর।

ট্যাগ: ডাকসু
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬