গণভবনে ডাক পেলেন ডাকসুর নির্বাচিত নেতারা

১৪ মার্চ ২০১৯, ০৮:৪০ PM
ডাকসুর নবনির্বাচিত নেতারা।

ডাকসুর নবনির্বাচিত নেতারা। © ফাইল ফটো

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন। আগামী শনিবার বিজয়ী নেতারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানা যায়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র বলছে, ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ভিপি পদে জয়ী নুরুল হক নুরসহ নির্বাচিত সকল ছাত্রনেতা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন।

২৮ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সম্পাদকীয় একটি পদ ছাড়া ডাকসুর ২৫টি পদের ২৩টিতে জয় লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংগঠনের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে ভিপি পদে নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ঢাবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুরুল হক নুর।

এ বিষয়ে নুর গণমাধ্যমকে জানান, শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি শুনেছি, কিন্তু এখনও আমি এ বিষয়ে অফিশিয়াল কিছু শুনিনি। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পেলে অবশ্যই যাব। কেননা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের সকলের প্রধানমন্ত্রী। তিনি যদি ডাকেন তাহলে অবশ্যই দেখা করতে যাব।

২৮ বছর পর গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জয় লাভ করে ছাত্রলীগ। এতে ডাকসু ও হল সংসদে বিপুল ভোটে জয় লাভ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ভিপি পদে ছাত্রলীগ সভাপতি শোভন পরাজিত হওয়ায় উৎসবের কোনও আমেজ নেই ক্ষমতাসীন আওয়ামী লীগে।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দায়িত্ব পালন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ বাহাউদ্দীন নাছিম, বি এম মোজাম্মেল হক এবং ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আখতারুজ্জামান।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬