বিশ্ব র‌্যাংকিং তালিকায় নেই ঢাবি, এটা লজ্জার: নাসিম

১৪ মার্চ ২০১৯, ০৭:৪১ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপিসহ সকল বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, আজ আমাদের দুঃখ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং তালিকার কোথাও নেই। এটা আমাদের লজ্জা, শিক্ষকদের লজ্জা এবং শিক্ষার্থীদের জন্য লজ্জা। সেজন্য ডাকসু’তে যারা বিজয়ী হয়েছেন তাদের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করতে আহবানও জানান আ’লীগের প্রেসিডিয়াম সদস্য।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস উপলক্ষে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় নাসিম বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিতর্ক ও আন্দোলন করে কোনও লাভ হবে না। কেননা, বাংলাদেশে আন্দোলনের সময় অনেক আগেই শেষ হয়েছে। তাই এখন শপথ নিয়ে কোনও নাটক না করে দয়া করে শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রস্তুতি নিন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনুন।

নাসিম আরও বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিতর্ক করে কোনও লাভ হবে না। মেয়েরা তাদের হলে যা করতে পেরেছে, তা আমার ছাত্রবন্ধুরা করতে পারেনি। এ নিয়ে তো আপনাদের লজ্জা হওয়া উচিত।

এছাড়াও আ’লীগের এই নেতা বিএনপি’কে উদ্দেশ্য করে বলেন, জাতীয় নির্বাচন নিয়ে যারা বিতর্ক করে তাদের বলব- আপনারা সময়মতো প্রতিরোধ করতে পারেন নাই। পালিয়ে গেছেন মাঠ ছেড়ে। সময়ের কাজ সর্বদা সময়ে করতে হয়।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক- এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা এমএ করিম, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬