রোকেয়া হলের প্রভোস্টকে পদত্যাগ করতে হবে, না হলে আন্দোলন: নুর

১৪ মার্চ ২০১৯, ০৭:১৬ PM
নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। পদত্যাগ না করলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের মাধ্যমে তার পদত্যাগের বিষয়েও জোর বাক্য উচ্চারণ করেন নুর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর আরও বলেন, তার অবশ্যই পদত্যাগ করা উচিত। আমি আমার বোনদের সঙ্গে সমর্থন দিয়ে বলছি, বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে আমি বলেছি, রোকেয়া হলের প্রভোস্ট ম্যামকে পদত্যাগ করতে হবে। তারা যেভাবে কুয়েত-মৈত্রী হলের প্রভোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তেমনিভাবে আমরা এখানেও একটা ব্যবস্থা নেওয়ার আশা করছি। তারা সেটা না করলে আমরা ছাত্রদের নিয়ে আন্দোলন করতে বাধ্য হব।

প্রভোস্টের পদত্যাগের দাবিতে করা ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নুর বলেন, অন্যায়ের বিরুদ্ধে তারা যে আন্দোলন করছেন, তাতে নৈতিকভাবে আমি সমর্থন দিয়েছি। তিনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন, তা একজন শিক্ষক হিসেবে আমরা তার কাছ থেকে আশা করিনি। তিনি আমাদের হুমকি দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা বলেছি, নৈতিকতার জায়গা থেকে তিনি তার পদে থাকতে পারেন না বলে আমরা মনে করি।

এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩১মার্চের মধ্যে ডাকসুর পুনঃনির্বাচন দাবি জানিয়েছেন নুরুল হক নুর। বুধবার উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছে আল্টিমেটাম দেওয়ার সময় নুর আরো বলেন, আমিও চাই, প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ৩১মার্চের মধ্যেই পুনরায় নির্বাচন দিতে হবে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬