রোকেয়া হলে পুনঃনির্বাচনের দাবিতে একাত্মতা পোষণ

১৩ মার্চ ২০১৯, ০৭:৩১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে এবং পুনঃনির্বাচনের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সাথে একাত্মতা পোষণ করেছে  তিনটি হলের স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধিরা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শামসুন নাহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ, কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি তানজিনা আক্তার সুমা, জিএস মনিরা শারমিন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সংস্কৃতি সম্পাদক তাসনিম হালিম মিম।

লিখিত বক্তব্যে বলা হয়, রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সারারাত ধরে চলা বিক্ষোভ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা খুবই শঙ্কিত ও উদ্বিগ্ন। ইতোমধ্যে আমরা জেনেছি যে, ৪০ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় আমরা নির্বাচিত স্বতন্ত্র প্যানেল ও প্রার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং তাদের দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করছি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে এবং পুনঃনির্বাচন ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবিতে ফের আন্দোলন শুরু করেছে হলের ছাত্রীরা। এছাড়া তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের দাবি করছেন তারা। 

বুধবার দুপুর তিনটা থেকে রোকেয়া হলের ‍মূল ফটকে অবস্থান করে বিক্ষোভ শুরু করেছে ছাত্রীরা। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভ আজ সকাল ৮টার দিকে কয়েক ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেন তারা। এখন পুনরায় একই দাবিতে তারা আন্দোলন শুরু করেছে। বিক্ষোভে হলের ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা ছাড়া অন্য সব সংগঠনের প্রার্থী ও সমর্থকরা অংশ নিচ্ছেন।

ট্যাগ: ডাকসু
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬