ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের ‘নুর চত্বর’ ঘোষণা

১৩ মার্চ ২০১৯, ০৪:১৪ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের গাছে নুর চত্বর লেখা সাইনবোর্ড

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের গাছে নুর চত্বর লেখা সাইনবোর্ড © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর ভিপি নির্বাচিত হওয়ার পর ফের ‘নুর চত্বর’ ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের গাছে নুর চত্বর লেখা সাইনবোর্ড দেখা যায়। 

এর আগে একই স্থানে ২০১৮ সালের ৩০ জুন কোটা সংস্কার আন্দোলনের সময় সংবাদ সম্মেলন করতে এলে নুরের উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করা হয়। নির্যাতনকারীদের হাত থেকে রক্ষা পেতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারিক জাবেদ আহমদের পা ধরে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরের দিন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র পক্ষ থেকে নুরের রক্তরঞ্জিত কেন্দ্রীয় লাইব্রেরির সামনের চত্বরটির নামকরণ করা হয়েছে ‘নুর চত্বর’। সেখানে লেখা ছিল ‘ন্যায়ের সংগ্রামের আপসহীন যোদ্ধা, সারা বাংলার ছাত্র সমাজের অবিসংবাদিত নেতা নুরুল হক নুর এক মহান ছাত্র নেতা।’ কিন্তু পরবর্তীতে কে বা কারা সাইনবোর্ডটি সরিয়ে দেয়।

নির্যাতনকারীদের হাত থেকে রক্ষা পেতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারিক জাবেদ আহমদের পা ধরে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

বুধবার নতুন করে লাগানো সাইনবোর্ডটি অনেকের নজরে আসছে। বিভিন্নজন মন্তব্য করছেন। সেখানে ভাসমান দোকানদার জাকির হোসেন বলেন, তার স্থান অনেক উপরে। সামান্য সাইনবোর্ড দিয়ে তাকে মূল্যায়ন করা হয় না।

প্রসঙ্গত, সোমবার (১১মার্চ) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। তিনি কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র প্যানেলে ডাকসু ভিপি পদে নির্বাচন  করেন।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬