ফের আন্দোলনে রোকেয়া হলের ছাত্রীরা

১৩ মার্চ ২০১৯, ০৩:৫৪ PM
রোকেয়া হলের ‍মূল ফটকে প্ল্যাকার্ড হাতে ছাত্রীরা বিক্ষোভ করছে

রোকেয়া হলের ‍মূল ফটকে প্ল্যাকার্ড হাতে ছাত্রীরা বিক্ষোভ করছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে এবং পুনঃনির্বাচন ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবিতে ফের আন্দোলন শুরু করেছে হলের ছাত্রীরা। এছাড়া তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের দাবি করছেন তারা।

বুধবার দুপুর তিনটা থেকে রোকেয়া হলের ‍মূল ফটকে অবস্থান করে বিক্ষোভ শুরু করেছে ছাত্রীরা। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভ আজ সকাল ৮টার দিকে কয়েক ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেন তারা। এখন পুনরায় একই দাবিতে তারা আন্দোলন শুরু করেছে। বিক্ষোভে হলের ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা ছাড়া অন্য সব সংগঠনের প্রার্থী ও সমর্থকরা অংশ নিচ্ছেন।

মঙ্গলবার রাত ১০টার পর থেকে হলের ভেতরে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। পরে রাত ১১টার দিকে হলের ভেতরে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন তারা।

রোকেয়া হলের ছাত্রী সুমাইয়া কাফি লিজা বলেন, মেয়েরা বিক্ষোভ করলেও প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ খোঁজ নেয়নি। ফোন দিলেও ফোন ধরেনা। পূর্ণিমা দাস নামের আরেক ছাত্রী জানান, ‘আমাদের হল সংসদে পুনর্নির্বাচন চায়, আর মামলা প্রত্যাহার করা হোক।’

প্রসঙ্গত, সোমবার ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ভোট কেন্দ্রের পাশের একটি কক্ষ থেকে তিন ট্রাংকে ফাঁকা ব্যালট পেপার উদ্ধার করাকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোট শুরু এবং তার এক ঘণ্টা পর আবার ভোট বন্ধ হয়। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টায় ফের ভোটগ্রহণ শুরু হয়।

পাকিস্তান বৈঠকের পর ট্রাম্পের নীরবতা কি ‘ভয়াবহ বার্তা’ দিচ্…
  • ১২ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশের সীমান্ত
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
দুই বছরের জন্য নিষিদ্ধ সেই মাবিয়া
  • ১২ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তিতে রাবিতে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘…
  • ১২ এপ্রিল ২০২৬
কেউ ভ্যাকসিন না দিলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ
  • ১২ এপ্রিল ২০২৬
close