বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে ব্যবস্থা: ঢাবি ভিসি

১৩ মার্চ ২০১৯, ০২:৩১ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাবি ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান

সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাবি ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, ‘সাড়ে চারশ’ সহকর্মী, প্রাধ্যক্ষ, রিটার্নিং কর্মকর্তা, সিনিয়র কর্মচারীর সমন্বিত ও যৌথ প্রয়াসে বহুল কাঙ্খিত ডাকসু নির্বাচন হয়েছে। এখানে বিরাট কর্মযজ্ঞ হয়েছে। এত মানুষের আন্তরিকতা, তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, সময়-শ্রমের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপনের ক্ষমতা আমার নেই।’

বুধবার দুপুরে পাঁচটি প্যানেলের নেতাকর্মীরা স্মারকলিপি দিয়ে বেরিয়ে যাওয়ার পর ভিসি কার্যালয়ের সামনে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ‘এ বিশাল কর্মযজ্ঞের যে ফল, তা নস্যাত করা এবং তার প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা আমার পক্ষে সম্ভব নয়।’

ঢাবি ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ বিরাজ করছে। এখানে কেউ কোনভাবে বিচ্ছৃঙ্খলা, অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনভাবেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। সে বিষয়ে যত্নশীল থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছি।’

অপরাধমূলক কোন কিছু করা হলে তার বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সাড়ে চারশ’ কর্মীর প্রয়াসে এ নির্বাচনের প্রতি অসম্মান জানানোর এখতিয়ার আমার নেই। এ ধরণের কার্যক্রম যথাযথ রীতি-নীতি অনুসরণ করেই করা হয়।’

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬