রাতভর বিক্ষোভ শেষে ফের আন্দোলনের প্রস্তুতি রোকেয়া হলে

১৩ মার্চ ২০১৯, ১২:১১ PM
রোকেয়া হলে গতরাতে আন্দোলন করেন ছাত্রীরা

রোকেয়া হলে গতরাতে আন্দোলন করেন ছাত্রীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে এবং পুনঃনির্বাচন ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন হলের ছাত্রীরা। ছাত্রীদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

গতকাল রাত ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভ আজ ককাল ৮টার দিকে কয়েক ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেন তারা। এখন পুনরায় একই দাবিতে তারা আন্দোলন শুরুর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিক্ষোভে হলের ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা ছাড়া অন্য সব সংগঠনের প্রার্থী ও সমর্থকরা অংশ নিচ্ছেন।

মঙ্গলবার রাত ১০টার পর থেকে হলের ভেতরে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। পরে রাত ১১টার দিকে হলের ভেতরে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন তারা।

রোকেয়া হলের ছাত্রী সুমাইয়া কাফি লিজা বলেন, মেয়েরা বিক্ষোভ করলেও প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ খোঁজ নেয়নি। ফোন দিলেও ফোন ধরেনা। পূর্ণিমা দাস নামের আরেক ছাত্রী জানান, ‘আমাদের হল সংসদে পুনর্নির্বাচন চায়, আর মামলা প্রত্যাহার করা হোক।’

প্রসঙ্গত, সোমবার ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ভোট কেন্দ্রের পাশের একটি কক্ষ থেকে তিন ট্রাংকে ফাঁকা ব্যালট পেপার উদ্ধার করাকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোট শুরু এবং তার এক ঘণ্টা পর আবার ভোট বন্ধ হয়। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টায় ফের ভোটগ্রহণ শুরু হয়।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬