ঢাবির রোকেয়া হলে ছাত্রীদের বিক্ষোভ

১২ মার্চ ২০১৯, ১১:৫০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচন ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন হলের ছাত্রীরা। ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্য সব সংগঠনের প্রার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার পর থেকে হলের ভেতরে বিক্ষোভ শুরু করে হলের ছাত্রীরা। পরে রাত ১১টার দিকে হলের ভেতরে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১টার দিকে হলে বিক্ষোভ চলছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রভোস্টের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে বিক্ষোভের খবর পেয়ে রোকেয়া হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ফারহানা ফেরদৌসীসহ কয়েকজন আবাসিক শিক্ষককে সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

প্রসঙ্গত, সোমবার ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ভোট কেন্দ্রের পাশের একটি কক্ষ থেকে তিন ট্রাংকে ফাঁকা ব্যালট পেপার উদ্ধার করাকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোট শুরু এবং তার এক ঘণ্টা পর আবার ভোট বন্ধ হয়। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টায় ফের ভোট শুরু হয়।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬