ডাকসু আরও ২৮০ বছর বন্ধ থাকুক: সিদ্দিকী নাজমুল

১২ মার্চ ২০১৯, ১০:২৪ PM
 সিদ্দিকী নাজমুল আলম

সিদ্দিকী নাজমুল আলম

ডাকসু’র ভিপি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে ছাত্রলীগ নেতাদের শপথ নিতে মানা করেছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি এমনই আহ্বান জানান সাবেক এ ছাত্রনেতা। তিনি বলেন,  ‘প্রয়োজন হলে ২৮ বছর না আরও ২৮০ বছর ডাকসু বন্ধ থাকুক’।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘হতে পারে শোভনকে তুমি কম পছন্দ করো কিন্তু শোভন কিন্তু ছাত্রলীগের চেয়ার এবং তোমাদের মিছিলের সাথী। ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচিতদের বলবো জামায়াত-শিবির সাথে নিয়ে ছাত্রসংসদের শপথ নিও না। প্রয়োজন হলে ২৮ বছর না আরও ২৮০ বছর ডাকসু বন্ধ থাকুক। প্রাণের ক্যাম্পাসের নেতৃত্ব ওই সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে থাকবে এটা হতে পারে না। বঙ্গবন্ধুর রক্ত এবং আদর্শের সাথে বেঈমানী করো না।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

সোমবার দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফলাফল ঘোষণা শুরু করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬