ছেলের ভবিষ্যতের জন্য দোয়া চাইলেন বাবা ইদ্রিস

১২ মার্চ ২০১৯, ০৮:৪৩ PM
নুরের পিতা ইদ্রিস হাং  এবং তার মা ও বোন

নুরের পিতা ইদ্রিস হাং এবং তার মা ও বোন © সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী গলাচিপার ছেলে নুরুল হক নুর। উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর চরবিশ্বাস গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে নুর। ডাকসু নির্বাচনে তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল-রাশেদ-ফারুক প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নুরুল হক নুর কোটা সংস্কার আন্দোলনে অন্যতম ভূমিকা রাখায় বিশেষ পরিচিতি লাভ করেন। ডাকসু নির্বাচনে ভিপি পদে ১১ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। ভিপি পদে বিজয়ী হওয়ায় আনন্দ প্রকাশ করছে গলাচিপার সর্বস্তরের জনগণ।

জানা যায়, ১৯৭৫ সালে নুরের পিতা ইদ্রিস হাং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের পৈত্রিক নিবাস ছেড়ে নুরের দাদাসহ তিন চাচা গলাচিপার উত্তর চরবিশ্বাস এলাকায় বসবাস শুরু করেন।

১৯৭১ সালে নুরের পিতা ইদ্রিস হাং এলাকায় ইউপি সদস্য নির্বাচিত হয়। ৬-৭ কানি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। নুরের ৬ বছর বয়স থাকাকালীন তার মা নিলুফা বেগম মারা যায়। নুরুলের ৩ ভাই ও ৫ বোন রয়েছে। ভাইদের মধ্যে নুরুল মেঝ। বড় ভাই নুরুজ্জামান হাং ও ছোট ভাই আমিনুল ইসলাম রাজধানী ঢাকা উত্তরা এলাকায় মুদি মনোহরী ও গেঞ্জি বিক্রির ব্যবসা করেন। আর ৫ বোনের মধ্যে তিন বোন বিবাহিত ও বাকী দুই বোন সীমা আক্তার দশমিনা কলেজ থেকে এবার (২০১৯ সাল) এইচএসসি পরীক্ষায় অংশ নিবে এবং ইতি এবার (২০১৯ সাল) চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এদিকে, নুরুল ২০১০ সালে গাজীপুর জেলা কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪.৯২ ফলাফল অর্জন করে এবং ২০১২ সালে ঢাকা উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে একই ফলাফল অর্জন করে। এরপর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পায়।

নুরুল হক নুরের বাবা ইদ্রিস হাওলাদার জানান, ছেলের বিজয়ে আমার এলাকার সর্বস্তরের জনগণ খুব খুশি, তারা আনন্দিত। এ বিজয় আপনাদের সকলের। আমার ছেলে ভবিষ্যতে যাতে বড় কিছু হতে পারে তার জন্য তিনি সবার জন্য দোয়া চেয়েছেন।

ট্যাগ: ডাকসু
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬