ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, উত্তেজনা

১২ মার্চ ২০১৯, ০২:২৩ PM
কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ কোটা সংস্কারের আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিভিন্ন বাম জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা এতে অংশ নেন। এসময় পুনরায় ডাকসু নির্বাচনসহ উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়েছে।

টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ, মধুর কেন্টিন, কলা ভবন, অপাজেয় বাংলা হয়ে রাজুর ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

মিছিলে, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের হামলা কেন প্রশাসন জবাব চাই’, এসো ভাই এসো বোন, গড়ে তুলি অান্দোল’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে গড়ে তুলি অান্দোলন’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘হামলা করে অান্দোলন, বন্ধ করা যাবে না’ এ ধরণের স্লোগান দেওয়া হয়।

মিছিলে ডাকসু নির্বাচনে নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোটের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদের প্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এ আর এম আসিফুর রহমান, প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদী ছাত্র ঐক্যের সম্মলিত জোটের জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী উম্মে হাবিবা বেনজীরসহ কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে ভিসি চত্বর এলাকায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে পুরো ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা সতর্ক অবস্থানে রয়েছে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬