সুষ্ঠু নির্বাচন হলে পুরো প্যানেল জিততো: নুর

১২ মার্চ ২০১৯, ১০:৪২ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মোট ২৫টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দলের এ ছাত্র সংগঠনটি। বাকি ২টিতে জয় পেয়েছে কোটা সংষ্কার আন্দোলনকারীদের প্যানেল ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ। নির্বাচনের ভোট চলাকালীন হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছে নির্বাচিত ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার তিনি ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘রাতে ব্যালটে সিল মেরে বক্স ভর্তি, বাইরের শিক্ষার্থীরা যেন ভোট দিতে না পারে; সে জন্য গণরুমের শিক্ষার্থী এবং নিজেদের লেজুরবৃত্তিক অপরাজনীতি করা নেতা-কর্মীদের দিয়ে বিশাল লাইন করানো। এতো কারচুপি, অনিয়ম, রাতভর ইঞ্জিনিয়ারিং করেও নুর এবং আখতারকে হারাতে পারেনি। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের পুরো প্যানেল জিততো। তার অন্যতম উদাহরণ সুফিয়া কামাল, শামসুন্নাহার ও কুয়েত মৈত্রী হল।’

প্রসঙ্গত, নির্বাচনের ফল অনুযায়ী ১১ হাজার ৬২ ভোট পেয়ে ডাকসুর ভিপি নির্বাচিত হন নুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। অন্যদিকে জিএস পদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট হয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাশেদ খান পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট। এছাড়াও এজিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন; তার ভোট সংখ্যা ১৫ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ফারুক হোসেন পেয়েছেন ৫ হাজার ৮৯৬ ভোট।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬