সিনেট ভবনে আধা ঘন্টা অবরূদ্ধ ঢাবি ভিসি

১২ মার্চ ২০১৯, ০৩:৪৪ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে ছাত্রলীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। প্রায় ৩০ মিনিট পর্যন্ত অবরূদ্ধ রাখার পর সিনেট ভবন ছাড়েন ভিসি।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার পর এ ফল প্রত্যাখান করে স্লোগান দেন সহ-সভাপতি (ভিপি) প্রার্থী রেজওয়ানুল হক শোভনের কর্মীরা। এসময় তাকে অবরূদ্ধ করে রাখেন শোভনের কর্মীরা।

পরে ডাকসুর নির্বাচিত জিএস গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতারা তাদের শান্ত করলে চারটার পর ভিসি সিনেট ভবন ত্যাগ করে। এসময় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. সামাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬