স্বতন্ত্র পূর্ণ প্যানেল জয়ের পেছনে ইমিদের সাহসী গল্প

১১ মার্চ ২০১৯, ১০:১৬ PM
শেখ তাসনিম আফরোজ ইমি

শেখ তাসনিম আফরোজ ইমি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রায় সব হলে যখন অনিয়মে অভিযোগ উঠেছে; তখন শামসুন্নাহার হলের ভোটগ্রহণকে সম্পূর্ণরূপে ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ বলছেন অনেকে। পর্যবেক্ষরাও বলছেন, এই হলে কোনো  অনিয়মের খবর তারা পাননি।

সোমবার সন্ধ্যায় হলটিতে ভোট গণনা শেষে হল সংসদ নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল থেকে মনোনীত ভিপি ও জিএসসহ তাদের পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচিত হয়েছে। মনোনীতরা হলেন সহ-সভাপতি (ভিপি) পদে শেখ তাসনিম আফরোজ ইমি এবং  সাধারণ সম্পাদক (জিএস) আফসানা ছপা। কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি ও যুগ্ম আহ্বায়ক আফসানা ছপা।

ভিপি পদে জয়ী হওয়ার পর শেখ তাসনিম আফরোজ ইমি তার ফেসবুক স্ট্যাটাসে আগের রাত থেকে শুরু করে ভোট গ্রহণ ও গণনা পর্যন্ত ভোটের সামগ্রিক চিত্র তুলে ধরেছেন। স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

ইমি লিখেছেন, শামসুন নাহার হলের আপুদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় শামসুন নাহার হলের ‘স্বতন্ত্র প্যানেল’ বিপুল ভোটে জয়লাভ করেছে। আজকের দিনটি হওয়া উচিত ছিল আনন্দের, আজকের দিনটি হওয়া উচিত ছিল আবেগের। কিন্ত আনন্দ প্রকাশ করতেও যেন অসস্তি লাগছে আজকে।

কারণ আমরা আমাদের ভোটাধিকার সফলপ্রয়োগ করতে পারলেও, আমাদের হল প্রশাসন আমাদের প্রতি আন্তরিক থাকলেও, হলের প্রত্যেকটি আপু আমাদের প্রতি আন্তরিক থাকলেও আমার বিশ্ববিদ্যালয়ের অনেকেই সে সুযোগটি পাননি আজকে। সারাদিন যখন বিভিন্ন সময়ে খবরগুলো শুনছিলাম, তখন মর্মাহত হতে হয়েছে পদে পদে। আরো কিছু কথা বলা উচিত। বলছি-

১. আমরা সারারাত জেগে ভোটকেন্দ্র পাহারা দিয়েছি, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, আলহামদুলিল্লাহ।

২. দিনের বেলায়ও আমাদের সজাগ দৃষ্টি ছিল যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায়।

৩. আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কিন্ত প্রতিদ্বন্দ্বী আপুদের সহযোগিতার ত্রুটি ছিল না। এই যে আমাদের হলে একটি শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, তাতে আপুদের অবদান অনেক। কৃতজ্ঞতা তাদের প্রতি। বরং আমাদেরই হয়ত কিছু ভুলচুক হয়েছে আজকে, ক্ষমাপ্রার্থী সেজন্য।

৪. প্রত্যেকটি আপুর কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি, তারা তার মূল্য দিয়েছেন।

৫. প্রশাসনের সহযোগিতা অবশ্যই স্বীকার্য। আমাদের ভোটকেন্দ্রে নিয়মতান্ত্রিকভাবে প্রবেশাধিকার এবং সর্বপ্রকার সহযোগিতা আমরা পেয়েছি।

৬. ভোট গণনা আমাদের সামনে হয়েছে। প্রত্যেক প্রার্থীর সামনে।

প্রচারণায় ব্যবহৃত পোস্টার

৭. ব্যালট বক্স যখন প্রভোস্ট অফিসে নিয়ে যাবার প্রসঙ্গ ওঠে, তখন আমাদের ছাত্রী বোনেরা তাতে বাঁধা দেয় এবং আমরা ফলাফল পেয়ে তারপরেই ভোটকেন্দ্র ত্যাগ করি। সাধ্যের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করেছি।

ভাগ্য, প্রশাসন সবকিছু অনুকূলে ছিল, ছাত্রী বোনদের পাশে পেয়েছি বলেই আজকে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন পেয়েছি। হলের প্রত্যেকটা মেয়ের ইতিবাচক অংশগ্রহণ ছিল তাতে। এখন প্রশ্ন হল, বাকি হলগুলোতে এমনটা হলো না কেন? কিসের অভাব ছিল? দায় কিন্ত আমাদের সকলেরই আছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় রাজধানীসহ সারাদেশে তীব্র আন্দোলন চলে শিক্ষার্থীদের। এতে অংশনেয় স্কুল -কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনে সর্বস্তরের মানুষ সমর্থন দেয়। অনেকে আবার এ আন্দোলনের ফায়দা লুটতে নানা ধরনের গুজব ছড়ায়। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে শেখ তাসনিম আফরোজ ইমিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সে সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির অভিযোগে ইমিকে আটক করা হয়েছে।

ইমি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। সে কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া ইমি সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬