ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্র জোটের বিক্ষোভ

১১ মার্চ ২০১৯, ১০:২৭ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নজিরবিহীন ভোট কারচুপি, ভিসি ও প্রোক্টরের পদত্যাগের দাবি এবং ডাকসু নির্বাচনের ভিপি পার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ অন্য নেতাদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জয়পুরহাটে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসুচি পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট।

আজ (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট চিনিকল রোড থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল জেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চিনিকল রোডে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক রিফাত আমিন রিয়ন, জেলা ছাত্র ফ্রন্টের আহবায়ক জয়ন্ত কুমার, জেলা ছাত্র ফ্রন্টের আহবায়ক রেহেনা পারভিন খুশি (মার্ক্সবাদি), জেলা ছাত্র ফ্রন্টের সদস্য সচিব ও জয়পুরহাট কলেজ ছাত্র ফ্রন্টের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক শিপন দেবনাথ সহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ: ডাকসু
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬