ডাকসু পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে: আইজিপি

১১ মার্চ ২০১৯, ০৯:৩০ PM
পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী © সংগৃহীত

ডাকসু নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সোমবার রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বিকেলে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা ও নগর পুলিশ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, সেখানে (ঢাকা বিশ্ববিদ্যালয়) পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা অবনতি হবার আশঙ্কা নেই। পরিস্থিতির অবনতি ঘটে থাকলে যেভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে, এখানেও একই ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, এটা ডাকসু নির্বাচন, দেশের নির্বাচন নয়। ডাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বক্তব্য দিয়েছেন। সেখানে জাল ভোট হচ্ছে কি-না সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ মন্তব্য করতে পারবেন।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬