সরকারের নির্বাচনী সংস্কৃতি রুখে দেয়া জরুরি: সিপিবি

১১ মার্চ ২০১৯, ০৭:৪৭ PM

© লোগো

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রহসনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। তারা বলেন, ডাকসুর ইতিহাসে এমন কলঙ্ক আর কখনো সংঘটিত হয়নি। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এ অভিযোগ করেন। 

ডাকসু নির্বাচনে সংঘটিত অপকর্মসমূহকে অদৃষ্টপূর্ব বলে অভিহিতি করে তারা বলেন, ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে ফের কলঙ্কিত করেছে। আইয়ুব, এরশাদ আমলেও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি। তারা বলেন, সরকার যে নির্বাচনী সংস্কৃতি সৃষ্টি করেছে তা রুখে দেয়া জরুরি।

বিবৃতিতে ডাকসু নির্বাচনে আগের রাতে ব্যালট পেপারে টিক প্রদান করে বস্তা ভর্তি করে রাখা, ব্যালট পেপার অন্যত্র সরিয়ে রাখা, বুথ জ্যাম করে রেখে শিক্ষার্থীদের ভোট দানে বাধা প্রদান করা, লিটন নন্দী, অরণি, নূরু, দীপ্তিসহ প্রার্থীদের শারীরিক নির্যাতন করাসহ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কর্তৃক নানা অনিয়মের তীব্র নিন্দা জানান সিপিবি নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা পুনঃনির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌথ সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্ররা লড়াইয়ের মাধ্যমে কর্তৃপক্ষকে নির্বাচন বাতিলে বাধ্য করতে সক্ষম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের সংগ্রামী ঐতিহ্য সংরক্ষণে সক্ষম হবে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬