ভোট দিতে এসে হামলার শিকার ছাত্রদল নেতা

১১ মার্চ ২০১৯, ০২:৫০ PM
হামলার শিকার ছাত্রদল নেতা শামীম আক্তার শুভ

হামলার শিকার ছাত্রদল নেতা শামীম আক্তার শুভ © সংগৃহীত

ডাকসু নির্বাচনে ভোট দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদলের সূর্যসেন হল শাখার  যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার শুভ। সোমবার বেলা ১২টার দিকে আবাসিক সূর্যসেন হলে ছাত্রলীগের নেতা-কর্মী শাহ আলম, তাকি, রাতুলের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ একযুগে শুরু হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের সূর্যসেন হল শাখার যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার শুভ ভোট দিতে গেলে শাহ আলম, তাকি, রাতুলের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে জেরা করতে শুরু করে। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এমতাবস্থায় উপস্থিত শিক্ষার্থীরা তাকে ‍গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

আরো দেখুন: ছাত্রদলের ভোট বর্জন, ভিসি অফিস ঘেরাও

 

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬