ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে: উপাচার্য (ভিডিও)

১১ মার্চ ২০১৯, ০২:৩৭ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। দুপুরে সাংবাদিকদের কাছে এই দাবি করেছেন তিনি। এছাড়া কুয়েত-মৈত্রী হলের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। সকাল থেকেই এ ভোটগ্রহণ করা হয়। শিক্ষার্থীরা শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছেন। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।

ঢাবি উপাচার্য আরও বলেন, ছাত্ররা সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এসময় কুয়েত-মৈত্রী হলের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, হলের প্রভোস্টকে সরিয়ে নতুন প্রভোস্ট দেওয়া হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠনা করা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এটা দৃষ্টান্ত হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোটা সংস্কার আন্দোলনকারী, বিভিন্ন বাম সংগঠন ও স্বতন্ত্র প্যানেল এবং ছাত্রদলের প্রার্থী ও তাদের সমর্থকরা আন্দোলন করছেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে তেমন দেখা না গেলেও হলে হলে সতর্ক অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

সকাল ৮টায় বিভিন্ন হলে স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর অনিয়মের অভিযোগ করতে থাকেন প্রার্থীরা। রোকেয়া হল, কুয়েত-মৈত্রী হল, সুফিয়া কামাল হলসহ কয়েকটি হলে ভোট বেশ কিছু সময়ের জন্য বন্ধও থাকে। সেখানে সাধারণ ছাত্রীরা বিক্ষোভ করেন।

পরে বেলা ১টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বাম জোট, কোটা সংস্কারপন্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা। এসময় কাল থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই মধুর ক্যান্টিনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল।

ভিডিও: যমুনা টেলিভিশন

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬