ডাকসু নির্বাচন বর্জন: কাল থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট

১১ মার্চ ২০১৯, ০১:০৪ PM

© টিডিসি ফটো

অনিয়ম, দুর্নীতি ও হামলার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বেশ কিছু প্রার্থী। এরমধ্যে কোটা সংস্কার আন্দোলন, বাম জোট ও স্বতন্ত্র প্যানেলের বেশ কিছু প্রার্থী রয়েছেন।

নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোটের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদের প্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এ আর এম আসিফুর রহমান, জিএস পদে কোটা সংস্কারপন্থীদের প্রার্থী মুহাম্মদ রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬