ভোটগ্রহণ শুরু, প্রথমেই অনিয়মের অভিযোগ ছাত্রদলের

১১ মার্চ ২০১৯, ০৮:৩৩ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ দুপুর ২টা পর্যন্ত চলবে। ভোটকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রত্যেকটি হলের সামনে শত শত ভোটার জড়ো হয়েছেন। যদিও ভোটগ্রহণ শুরুর পরপরই অভিযোগ এসেছে ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে।

সকাল সাড়ে আটটার দিকে স্যার এ এফ রহমান হলের সামনে ছাত্রদল ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখানে সবকিছু কন্ট্রোল করছে ছাত্রলীগ। আমাদের প্রার্থীদের ভিতরে ঢুকতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, সায়েন্স ফ্যাকাল্টির হলগুলোতে একটি কৃত্রিম লাইন সৃষ্টি করে সময় ক্ষেপন করছে ছাত্রলীগ; যাতে হলের বাইরের ভোটাররা ভোট দিতে না পারেন। তিনি আজকের নির্বাচনকে একটি পাতানো নির্বাচন বলে অভিহিত করেন।

আরেক প্রার্থী বলেন, ভোটারদের হাতে ছাত্রলীগ প্যানেলের লিস্ট ধরিয়ে দেয়া হচ্ছে, বলা হচ্ছে অন্য কোথাও ভোট না দিতে।

পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে, সকাল ৮টা থেকে ভোট হওয়ার কথা থাকলেও ৬টা থেকে ভোট দেওয়ার জন্য হল গেইটে দাড়িয়ে থাকতে দেখা যায় অনেক শিক্ষার্থীদের। তাদের মাঝে বিরাজ করছিল নির্বাচনী আমেজ। এ সময় ভোটারদের পাশাপাশি প্রার্থীদের প্রস্তুত ভূমিকায় দেখা গেছে। ভোটারারা যাতে ঠিকমতো ভোট দিতে পারে, সেজন্য দেখভাল করছিলেন তারা।

সকাল থেকে ভোট কেন্দ্রে দাড়িয়ে থাকা ভোটার কাউসার বলেন, দীর্ঘ ২৮ বছর পর নির্বাচন হচ্ছে। তাই মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। মূলত সেটা থেকেই সকাল থেকে হল গেইটে দাড়িয়ে আছি। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, মূলত ঐতিহ্যগত রীতি মেনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে বসেছে কেন্দ্র। প্রতি ১২০ জন ছাত্রের বিপরীতে তৈরি করা হয়েছে ১ টি করে বুথ। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলবে বলে আশা করছেন কতৃপক্ষ।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬