ডাকসু: রোকেয়া হলে ৫শ’ ছাত্রীকে ছাত্রলীগের আপ্যায়ন

১১ মার্চ ২০১৯, ০১:৫৮ AM
রোকেয়া হল

রোকেয়া হল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের আচরণবিধি ভেঙ্গে প্রায় ৫০০ ছাত্রীকে রাতের খাবার খাওয়ালো ছাত্রলীগ। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এই ঘটনা ঘটে। তবে ছাত্রলীগের দাবি সংগঠনটির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নিজেদের কর্মীদের আপ্যায়ন করেছে তারা। 

হল সূত্রে জানা যায়, রবিবার রাতে রোকেয়া হলের ডাইনিং হলে প্রায় ৫০০ ছাত্রীকে খাওয়ায়। পরে বিষয়টি লক্ষ্য করলে ঐ হলের স্বতন্ত্র এক প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তা বিষয়টি রেকর্ড করেন। আচরণবিধির ৮(খ) ধারা অনুযায়ী, নির্বাচনের প্রচার চলাকালে ও নির্বাচনের দিন ভোটারদের কোন ধরণের পানীয় ও খাদ্য পরিবেশন করা যাবে না।
 
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি লিপি আক্তার জানান, আমাদের যারা নেতাকর্মী তাদের খাওয়ানো হয়েছে। নির্বাচনের পর থেকে আমরা এক সাথে বসতে পারিনি, তাই আজ বসেছিলাম। ঐ পাঁচশ জনের মধ্যে সবাই ছাত্রলীগের নেতা-কর্মী কিনা জানতে চাইলে তিনি বলেন, যারা আমাদের প্রচারণায় অংশ নিয়েছে তাদের খাইয়েছি।

কোটা আন্দোলন প্যানেলের ওই হলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোছা. রাফিয়া সুলতানা বলেন, হলে আচরণ বিধি লঙ্গন করেছে ছাত্রলীগের প্রার্থীরা। হলে প্রায় ৫০০ জনের রাতের খাবারের আয়োজন করে তারা। বিষয়টি হল প্রাধ্যক্ষকে অবহিত করলেও উনি কোন কোন ব্যবস্থা নেননি।

এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ ড. জিনাত হুদা বলেন, আমাদের কাছে এ রকম কোন তথ্য নেই। একটি অভিযোগ এসেছিল, আমি তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ছাত্রলীগ তাদের নেতাকর্মীদের খাইয়েছে বলে জেনেছি।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬