ডাকসু নির্বাচন

লিটন নন্দীর প্রচারণায় বাদ্যযন্ত্র, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রলীগের

০৫ মার্চ ২০১৯, ০৫:০৯ PM
ঢাবি ক্যাম্পাসে বাদ্যযন্ত্র নিয়ে মিছিল করছে প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি পদপ্রার্থী লিটন নন্দীর সমর্থকরা

ঢাবি ক্যাম্পাসে বাদ্যযন্ত্র নিয়ে মিছিল করছে প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি পদপ্রার্থী লিটন নন্দীর সমর্থকরা © সংগৃহীত

ডাকসু নির্বাচনের প্রচারণায় বাদ্যযন্ত্র ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উঠেছে প্রগতিশীল ছাত্র ঐক্যের ভিপি পদপ্রার্থী লিটন নন্দীর বিরুদ্ধে। মঙ্গলবার সকাল থেকেই জোটের প্রার্থীরা লিটন নন্দীর নেতৃত্বে বাদ্যযন্ত্র বাজিয়ে ক্যাম্পাসে মিছিল করে। দুপুরে ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী পরিষদের চেয়ারম্যান সনজিত চন্দ্র দাস ডাকসুর রিটার্নিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান বরাবর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন।

ডাকসু নির্বাচনের আচরণবিধি ৩(ক) ধারায় বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে মনোনয়নপত্র জমাদান, মনোনয়নপত্র প্রত্যাহার বা নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ড পার্টি ইত্যাদি নিয়ে কোনোরূপ শোভাযাত্রা, শোডাউন বা মিছিল করা যাবে না।

ডাকসুর নির্বাচনে ভিপি পদপার্থী ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, এটি কোনো ব্যান্ড পার্টি নয়। এটি আমাদের নিজস্ব গান। এটি মূলত গানের মিছিল ছিল। একটি প্যারেড ড্রাম ছিল যেটি সংগঠনের একজন কর্মী দিয়েই বাজানো হয়েছে। গানের তালে তালে গানের মিছিলের প্রোগ্রাম ছিল।

ট্যাগ: ডাকসু
ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চেক প্রজাতন্ত্রে 
  • ২৭ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট হলে অক্টোবর থেকেই বাড়তি সুবিধা…
  • ২৭ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার, টু-স্টেপ ভেরিফিকেশনে এ…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় ছিল না আগাম সতর্কতা, মৃতের সংখ্যা বেড়ে…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির মহাসচিবের সঙ্গে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা ঢাবি শ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক বিএনপি নেতাকে বহি…
  • ২৭ আগস্ট ২০২৬