ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন ২১, জিএস ১৪

০৩ মার্চ ২০১৯, ০৬:০৯ PM

© টিডিসি ফটো

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রবিবার বিকালে ডাকসুর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এতে দেখা যায় ডাকসুর ভিপি, জিএসসহ মোট ২৫টি পদে ২২৯জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রকাশিত তালিকায় দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ২১জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩জন , স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৯জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ৯জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১জন, সাহিত্য সম্পাদক পদে ৮জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২জন, ক্রীড়া সম্পাদক পদে ১১জন, ছাত্র পরিবহণ বিষয়ক সম্পাদক পদে ১০জন, সমাজ সেবা সম্পাদক পদে ১৪জন, ও সদস্য পদে ৮৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে গত বুধবার ২৬ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করা ২৩৮ জনের মধ্যে ২৩১ জন স্থান পায়। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া ৭ জনের মধ্যে ৫ জন প্রার্থীতা ফিরে পেতে বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর আবেদন করলে তাদের ইতিবাচক আশ্বাস দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

চূড়ান্ত তালিকা দেখতে: ক্লিক করুন

আরও পড়ুন: ডাকসুর ভিপি-জিএস ছিলেন যারা

ট্যাগ: ডাকসু
সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬