ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০০ PM
ডাকসু ভবন

ডাকসু ভবন © ফাইল ছবি

ভোটার তালিকায় নাম না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ও কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ। রবিবার ফাহমিদা মজিদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ভোটার তালিকায় রিটকারীর নাম না থাকায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে। পাশাপাশি রিটকারী শিক্ষার্থীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করে তফসিল ঘোষণা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে।

একইসঙ্গে আগামীকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

২০১৮-২০১৯ সেশনে ফাহমিদা মজিদ আন্তর্জাতিক সর্ম্পক বিভাগে মার্স্টাসে ভর্তি হন। এর আগে তিনি ২০০৬-২০০৭ সালে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হয়ে অনার্স ও মার্স্টাস সম্পন্ন করেন।

প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। তফসিল অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ ও মনোনয়ন বাছাইয়ের দিন নির্ধারণ রয়েছে। এছাড়াও আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬
বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ…
  • ২৭ আগস্ট ২০২৬
কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী
  • ২৭ আগস্ট ২০২৬
স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শি…
  • ২৭ আগস্ট ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্…
  • ২৭ আগস্ট ২০২৬