চকের ভয়াল রাতে নিখোঁজ ঢাবি ছাত্র অমল!

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৮ PM
নিখোঁজ ঢাবি শিক্ষাথী অমল সাহা

নিখোঁজ ঢাবি শিক্ষাথী অমল সাহা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমল সাহা নামে এক শিক্ষার্থীকে বুধবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। নিখোঁজ ছাত্র ঢাবির ফলিত পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

অমলের বড় ভাই অমিয় সাহা মুটোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অমল কিছুদিন জগন্নাথ হলে ছিলো। পরে সে আরামবাগে একটি মেসে ওঠে। গতকাল (বুধবার) রাত দশটার দিকে তাকে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। অমলের সহপাঠীরা জানান, বিকাল সাড়ে তিনটার ক্লাসে তিনি উপস্থিত ছিলেন। এরপর থেকে কোথায় গেছে কোনো খোঁজ নেই।

চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনার ফলে তার পরিবার ও সহপাঠীরা অজানা শঙ্কায় আছেন। এ ব্যাপারে জানতে চাইলে অমলের ভাই বলেন, এখনো কিছু জানি না। তার সব বন্ধুদের সাথে কথা বলেছি কিন্তু কেউ কিছু জানে না। সর্বশেষ তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান।

এদিকে, এই অগ্নিকাণ্ডে কাওসার আহমেদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র নিহত হয়েছেন। নিহত কাওসার আহমেদ সূর্যসেন হলের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৩-২০১৪ বর্ষের ছাত্র। নিহতের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। কাওসারের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক নেমে এসেছে। 

প্রসঙ্গত, পুরান ঢাকার চকবাজারে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭০ জনের মধ্যে ৪১ মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী, দুই শিশু ও ৩৭ জন পুরুষ। বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের চুরিহাট্টা এলাকার ওই ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

স্থানীয়রা বলছেন, চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬
বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ…
  • ২৭ আগস্ট ২০২৬
কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী
  • ২৭ আগস্ট ২০২৬
স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শি…
  • ২৭ আগস্ট ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্…
  • ২৭ আগস্ট ২০২৬