শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

স্বচ্ছতার প্রশ্নে আপোস নয়, আগামীতে নেতৃত্ব দেবে শিক্ষার্থীরা

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪০ PM
শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছেন শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবে। তাদের সঠিক মানুষরূপে গড়ে তোলার জন্যই আমরা সকল প্রচেষ্টা গ্রহণ করেছি। গত ১০ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। এ ভিতের উপর দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষামন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর টিকাটুলিতে সেন্টাল উইমেন্স কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, সেন্টাল উইমেন্স কলেজের একটি বিরাট ঐতিহ্য রয়েছে। এর নামের সাথে বিরূপ কোন কিছু, অন্যায় কোন কিছু যাতে যুক্ত না হয়। অন্যায় কিছু হলে স্বচ্ছতা ও ন্যায় বিচারের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষামন্ত্রী হিসেবে স্বচ্ছতার প্রশ্নে কখনও আপোস করবেন না বলেও তিনি এসময় মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সাবেক সচিব মাহমুদা শারমীন বেনু এবং কলেজের উপাধ্যক্ষ আফরোজা আক্তার।

সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬
বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ…
  • ২৭ আগস্ট ২০২৬
কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী
  • ২৭ আগস্ট ২০২৬
স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শি…
  • ২৭ আগস্ট ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্…
  • ২৭ আগস্ট ২০২৬