কাল ঢাবি-বুয়েটসহ ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫২ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। গ্যাস সিস্টেমের ও পাইপলাইনের রক্ষনাবেক্ষন, ত্রুটি মেরামত এবং মেট্রোরেলের কাজের জন্য এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সোমবার রাজধানীতে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়৷

সংবাদ সম্মেলনে বক্তব্য তিতাসের পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান বলেন, রক্ষনাবেক্ষন ও উন্নয়ন কাজের জন্য কিছু সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে জনজীবনের স্বাভাবিক গতি কিছুটা হলেও ব্যাহত হতে পারে। গ্যাস সরবরাহ বন্ধের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস দুঃখ প্রকাশ করছে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস বর্তমানে যে ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন আছে তা সরিয়ে নতুন করে পাইপলাইন স্থাপন করা হয়েছে। যার দুই প্রান্ত বিদ্যমান লাইনের সঙ্গে সংযোগ দেয়া বা টাই ইন করা প্রয়োজন। এ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন।

এই পাইপলাইন সারা ঢাকা শহরে প্রধান লাইন হিসেবে বিস্তৃত থাকায় মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিনরোড, পুরান ঢাকার পুরো এলাকা, মিন্টু রোড, বঙ্গভবন,গণভবন, জাতীয় সংসদ ভবনসহ আশেপাশের এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল, কমলাপুর, মনিপুরী পাড়া, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, তেজগাঁও, বাসাবোসহ আশেপাশের এলাকায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এর প্রভাবে ওই সময় এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে। একইসঙ্গে ধানমন্ডি, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্যাস ভালব প্রতিস্থাপন এবং খিলগাঁও এলাকায় ১২ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ বিশিষ্ট পাইপলাইন লিকেজ মেরামতের কাজও করা হবে।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আব্দুল ওয়াহাব তালুকদার, পাইপলাইন বিভাগের ডিজিএম প্রকৌশলী সামিউল হক খান।

বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত দৌড়াল চীনা রোবট তিয়াংগং
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে সবশেষ যা জানা গেল
  • ২৭ আগস্ট ২০২৬
‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
মৃত্যুর পাঁচ দশক পরও যে কবি অমর যে কবির কণ্ঠে আজও বাজে বিদ্…
  • ২৭ আগস্ট ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬