ডাকসু নির্বাচন: ৬ দফা দাবিতে ভিসি কার্যালয় ঘেরাও

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৪ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান, ভোটকেন্দ্র একাডমিক ভবনে করা এবং হলে হলে গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধসহ ৬ দফা দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করছে বাম ছাত্রসংগঠনের দুই জোট ‘প্রগতিশীল ছাত্র জোট’ এবং ‘সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য’। 

সোমবার দুপুর ১২টার পর মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের করে দুই জোটের নেতাকর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। শেষ খবর পওয়া পর্যন্ত তারা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর আগে রবিবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সুষ্ঠু নির্বাচন করতে হলে সবার আগে ক্যাম্পাসের পরিবেশ ও শিক্ষার্থীদের মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করা দরকার। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আমাদের ৬ দফা দাবি প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল দাবি উপেক্ষা করছেন। তাই আমরা সোমবার পূর্ব নির্ধারিত উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচি বহাল থাকবে। দুপুর ১২টায় মধুর ক্যান্টিন থেকে শুরু সেখানে যাব।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-

১) ক্যাম্পাস ও হলগুলোকে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত করে সংগঠনগুলোর সহাবস্থান এবং শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।

২) গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধ করতে হবে।  সকল নির্যাতনের বিচার করতে হবে।

৩) প্রয়োজন ও মেধার ভিত্তিতে প্রশাসনিক তত্ত্বাবধানে প্রথম বর্ষ থেকে হলে বৈধ সিটের ব্যবস্থা করতে হবে।

৪) ডাকসু ও হল সংসদ ফি প্রদানকারী শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

৫) হলে অবস্থানরত ও সংযুক্ত সকল শিক্ষার্থীদের ভোটাধিকার সুরক্ষায় ভোট কেন্দ্রে একােডমিক ভবনসমূহে স্থাপন করতে হবে।

৬) শ্রেণীকক্ষে প্রচারণা, নির্বাচনী সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের বাধাসহ আচরণবিধির অগণতান্ত্রিক বিধানসমুহ বাতিল করতে হবে।

সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬
বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ…
  • ২৭ আগস্ট ২০২৬
কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী
  • ২৭ আগস্ট ২০২৬
স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শি…
  • ২৭ আগস্ট ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্…
  • ২৭ আগস্ট ২০২৬