ডাকসু নির্বাচন: আচরণবিধিতে যা আছে

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫২ AM
ডাকসু ভবন

ডাকসু ভবন © ফাইল ফটো

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। তবে সেগুলোতে শুধু সাদা-কালো ছবি ব্যবহার করা যাবে এবং কোনো প্রকার স্থাপনা, যানবাহন ও দেয়াল ইত্যাদিতে লেখন, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। নির্বাচনের আচরণবিধিতে এসব বিষয় উল্লেখ রয়েছে। তাছাড়া আচরণবিধিতে আরও কিছু বিধি-নিষেধ রয়েছে।

এ ব্যাপারে ডাকসু নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান বলেন, তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন ছাত্রসংগঠনগুলোর প্রচারণায় নামার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই, আচরণবিধি মেনে চাইলে আজই তারা প্রচারণায় নামতে পারে। তবে প্রচারণার (সভা-সমাবেশ-শোভাযাত্রা) ২৪ ঘণ্টা আগে অনুমতি নিতে হবে।

আচরণবিধিতে যা আছে:

১. লিফলেট বা হ্যান্ডবিলে শুধু সাদাকালো ছবি ব্যবহার করা যাবে৷
২. আবাসিক হলগুলোতে সিসিটিভির ব্যবস্থা আছে,প্রয়োজনে হল প্রাধ্যক্ষ আরও সিসিটিভির ব্যবস্থা করবেন৷
৩. নির্বাচনকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন রাখা হবে।
৪. সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।
৫. সভা-সমাবেশ ও অডিটোরিয়ামে মাইকের সাহায্যে প্রচারণা চালানো যাবে৷
৬. কোনো প্রকার স্থাপনা,যানবাহন ও দেয়াল ইত্যাদিতে লেখন করা যাবে না বা লিফলেট-হ্যান্ডবিল লাগানো যাবে না।
৭. সভা-সমাবেশের ২৪ ঘণ্টা আগে অনুমতি নিতে হবে।
৮. ছাত্র সংগঠনগুলোর কোনো প্রার্থী ও নেতা-কর্মীদের হয়রানি করা যাবে না।
৯. ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি বসানো আছে,প্রয়োজনে আরও বসানো হবে।
১০. রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তিরাই কেবল ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬
বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ…
  • ২৭ আগস্ট ২০২৬
কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী
  • ২৭ আগস্ট ২০২৬
স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শি…
  • ২৭ আগস্ট ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্…
  • ২৭ আগস্ট ২০২৬