ডাকসু নির্বাচনের সম্ভাব্য ভিপি প্রার্থী লিটন নন্দীর ফেসবুক হ্যাক

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৮ AM
লিটন নন্দী

লিটন নন্দী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর যৌথ প্যানেল থেকে সম্ভাব্য ভিপি (সহ-সভাপতি) প্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীর ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার রাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডির কপি

জানা গেছে, হ্যাক করার পর লিটন নন্দীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে অশ্লীল ও আপত্তিকর কয়েকটি পোস্ট দিয়েছে হ্যাকাররা। নন্দী বিষয়টি বুঝতে পারলে আপত্তিকর পোস্টগুলো মুছে ‘আইডি উদ্ধার করলাম’ লিখে পোস্ট দেয় হ্যাকাররা।

এ ব্যাপারে লিটন নন্দী বলেন, ‘একটি সংঘবদ্ধ চক্র তিনদিন ধরে আমার ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালাচ্ছিল। মঙ্গলবার রাতে তারা সফল হয়। শাহবাগ থানায় জিডি করেছি। বুধবার সাইবার ক্রাইম বিভাগে যাব।’

ডাকসু নির্বাচন ঘিরে চরিত্রহননের উদ্দেশ্যে প্রতিপক্ষ কোনো মহল এ কাজ করে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, লিটন নন্দীর ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর মঙ্গলবার রাতেই ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের নিয়ে শাহবাগ থানায় জিডি করতে যান লিটন নন্দী। জিডির বিষয়টি নিশ্চিত করেছে শাহবাগ থানা পুলিশ।

সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬
বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ…
  • ২৭ আগস্ট ২০২৬
কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী
  • ২৭ আগস্ট ২০২৬
স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শি…
  • ২৭ আগস্ট ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্…
  • ২৭ আগস্ট ২০২৬