সেশনজটমুক্ত থাকতে চায় সাত কলেজের নবীনরা

২৯ জানুয়ারি ২০১৯, ১২:১৫ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি কার্যক্রম প্রায় শেষ। গত ২৭ জানুয়ারি হয়ে গেল নতুন ব্যাচের নবীনবরণ।  নিজ নিজ কলেজের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের উষ্ণ অভ্যথনায় শিক্ষা জীবনের নতুন ধাপে পা রাখলো সাত কলেজের নতুন ব্যাচের প্রায় সাড়ে তেইশ হাজার শিক্ষার্থী। 

যেহেতু অধিভুক্ত কলেজগুলোর সিলেবাস, প্রশ্নপত্র প্রণয়ন, সাটিফিকেটসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রম দেখাশুনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে সাত কলেজের একাডেমিক কার্যক্রমে। মানবৃদ্ধিরসহ একাডেমিক কার্যক্রম সক্রিয় হওয়ার পাশাপাশি ভর্তি ইচ্ছুকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ঢাকার এই সাতটি কলেজ। তাই অনেক প্রতিযোগিতার মধ্যে সাত কলেজে ভর্তির সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা।

এত কিছুর মধ্যেও পূর্ববর্তী বছরগুলোর সেশনজট দেখে নতুন ব্যাচের অনেক শিক্ষার্থীই কিছুটা শঙ্কিত। সেশনজট এবং ঝামেলা মুক্ত একটি শিক্ষাবর্ষ আশা করছে তারা। তাদের মতে শুধু সেশনজটমুক্ত ভাবে যদি কার্যক্রম পরিচালনা করা যায় তাহলে মানের পাশাপাশি সাত কলেজের চাহিদাও বহুগুণ বৃদ্ধি পাবে। যা সর্বোপরি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সুসংবাদ। 

এ সম্পর্কে হিসাববিজ্ঞান বিভাগে নতুন ভর্তি হওয়া তিতুমীর কলেজে শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে চান্স পেয়ে ভাগ্যবান মনে হলেও বড় ভাইদের সেশনজট দেখে ভয় লাগছিল। আবার অনেকের কাছে শুনলাম আমাদের সেশনজট থাকবে না। সেশনজট দূর করতে পারলে সাত কলেজের চাহিদা আরো বাড়বে ভবিষৎতে।

তবে তাদের জন্য আশার কথা হচ্ছে ২০১৭-১৮ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সেশনজট প্রায় নেই বললেই চলে। এরই মধ্যে কোনো রকম সেশনজট ছাড়া তাদের প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে নতুন ব্যাচদের কোনো রকম সেশনজটে পড়তে হবে না। তারা তাদের একাডেমিক বছরের মধ্যেই পরীক্ষা দিয়ে বের হতে পারবে। অধিভুক্তদের নিয়ে ঢাবি উপাচার্যে এই আন্তরিকতাই তাদের স্বপ্ন দেখাচ্ছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে তাই অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা প্রত্যাশা করছে আন্তরিকতার সাথে তাদের পূর্ববর্তী ব্যাচগুলোর সেশনজট মুক্ত করবে এবং নতুন ব্যাচকে ভবিষৎতে সেশনজটে না ফেলে দেশের শিক্ষাখাতে বিশ্ববিদ্যালয়টির অবদানকে আরো সমৃদ্ধ করবে। 

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬