১০ টাকায় গিনেস বুক, আলোচনায় ঢাবি ভিসি (ভিডিও)

২৮ জানুয়ারি ২০১৯, ১১:২২ PM
উপাচার্য মো. আখতারুজ্জামান

উপাচার্য মো. আখতারুজ্জামান

মাত্র ১০ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, চপ ও সমুচা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া পৃথিবীর কোথাও নেই বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ‍তিনি বলেছেন, ১০টাকার এই খাবারের বিষয়টি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে গিনেস বুকে রেকর্ড হবে। এ সময় মেন্যুটিকে বিশ্ববিদ্যালয়ের গর্ব হিসেবেও উল্লেখ করেন তিনি।

রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলা অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এদিকে ওই বক্তব্য প্রদানের পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। খাবারের বিষয়কে আর যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব বলা যায় না বলে নেতিবাচক ব্যাখ্যা করছেন অনেক। ইতিবাচক মন্তব্যও এসেছে অনেকের বক্তব্যে।

ফয়সাল রনি নামে একজন লিখেছেন, ‘আসলেই আজকাল ঢাবি একটি চপ, এক কাপ চা দিয়েই তার ঐতিহ্য তুলে ধরছে- ভালোই। জহির খান নামে একজন বলছেন, ‘এটা গর্ব নয় এটা খোটা দেওয়া।’ বোরহানুল আশেকীন নামে একজন বলেছিলেন, সত্যিই আমরা গর্বিত।

উপাচার্য ওই অনুষ্ঠানে আরো বলেন, দশ টাকা এক গরম পানিও তো পাওয়া যাবে না রাস্তায়। অথচ এতগুলো খাবার পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো নয়। এটি এমন এক বিশ্ববিদ্যালয়; যেটি একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।

নবীনদের উদ্দেশ্যে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু এ বিশ্ববিদ্যালয়ের এলামনাই ছিলেন। এসব বিষয় নিয়ে তোমরা গর্ব করতে পারো।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬